বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।