সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ Time View
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও এর উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ৪ মে হাম ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।
হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৯৭ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৯ জন। একই সময়ে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category