মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হতে পারে : জেলেনস্কি সাউথ-ওয়েস্টার্ন সিডনিবাসীর জন্য নতুন সম্ভাবনা: ২৫ অক্টোবর যাত্রীবাহী ফ্লাইট সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

সিডনিতে মায়া চত্বর আয়োজিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৬ Time View

অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইস্টলেকসে মায়া চত্বর সাহিত্য সংগঠনের উদ্যোগে জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্আঠিত হয়েছে। গত ১৭ই জানুয়ারী সন্ধ্যায় জ্যাক মানডি রিজার্ভে অনুষ্ঠিত এ আড্ডায় লেখক পাঠক পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।এতে ইস্টলেকস, রোজবেরি ও হিলসডেলে বসবাসরত কবি ও লেখক-পাঠকরা এতে অংশগ্রহণ করেন।

বিষয় ভিত্তিক কবিতার আড্ডায় এবারের বিষয় ছিল ‘ভালবাসা’। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর ডঃ আলী কাজী, যাদুশিল্পী ও লেখক আব্দুল জলিল, কবি শাহরিয়ার ইমতিয়াজ আহমেদ ও শাহাদাত রিয়াদ। অনুষ্ঠানে অন্য কবির কবিতা পাঠ করেন লেখক ইসাহাক হাফিজ, তানভীর আহমেদ খান, প্রফেসর ডঃ শামীম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হায়দার খান, রাসেল মালিক, কামরুল ইসলাম, কামরুজ্জামান, আবু সুফিয়ান, জাফর আহমেদ সেলিম, সাইফুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। পরে চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category