বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু বিপিএল ফিক্সিং কাণ্ডে সাময়িক নিষিদ্ধ ক্রিকেটারসহ ৫ জন সিডনিতে ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’: তারকাবহুল আয়োজন, শক্তিশালী নারী নেতৃত্ব আর প্রবাসী কমিউনিটির উচ্ছ্বাস বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, নিহত ৪ আমি পদত্যাগ করবো না : মমতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২ Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শেখ মোহাম্মদ বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের যেকোনো চুক্তিতে এই অঞ্চলের দেশগুলোর এবং সমগ্র বিশ্বের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে, তেহরান ও ওয়াশিংটন উভয়ের ভিন্ন ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও, একটি কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

শেখ মোহাম্মদ আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময়ে ইতিবাচক অগ্রগতি হওয়ায় আমরা উৎসাহিত এবং এর ইঙ্গিতও রয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সতর্কতার সঙ্গেই এ কথা বলছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category