মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনির বিভিন্ন স্থানে হোলি উৎসব পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৪৩ Time View

আজ ২৪ তারিখ রবিবার সিডনির মিন্টোস্থ শ্রী শিবা মন্দিরে মহা ধুমধামে পালিত হলো হিন্দুদের মহা উৎসব শুভ দোল পূর্নিমা বা হোলি উৎসব। নানান আয়োজনের মধ্যে ছিল হোলিকা দহন, রঙ খেলা, লাইভ ডিজে, মুখোরোচক খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রচুর মানুষ এতে অংশ গ্রহন করে। সব বয়সের দর্শনার্থীরা তাদের পরিবার সন্তান ও বন্ধুদের নিয়ে এসেছিল এই রঙের উৎসবে।সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মানুষের ভীর ছিল উল্লেখযোগ্য।আবীর ও নানা রঙের বন্যায় আর লাইভ ডিজের সুর মূর্ছনায় ভেসেছে উপস্থিত সকলেই।

হোলি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয়। বসন্ত এলেই মানুষ হোলির জন্য অপেক্ষা করতে থাকে। হোলিকে রঙের উৎসবও বলা হয়। এই উৎসবে মানুষ একে অপরের গায়ে রঙ লাগায়। এ নিয়ে প্রতিবছরই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

শুধু বাংলাদেশ ভারত বা নেপালেই নয়, হোলির আনন্দ এখন সারা বিশ্বেই দেখা যায়। মূলত রাধাকৃষ্ণের প্রেমকথার ওপর ভিত্তি করে হোলি উৎসব হয়ে উঠেছে রঙ, আনন্দ এবং ভালোবাসার উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category