শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

নারায়ণগঞ্জের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩২৩ Time View

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নির্বাপনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানায়, রাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পায়। ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ বলেন, রাত ৪টার দিকে আগুনের খবর পায়। এরপর ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা, ও পূর্বাচল ফায়ার স্টেশনের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ৯টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই অগ্নিকাণ্ডে এখনো হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category