বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

সিডনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৩৫ Time View

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। ২৯ মার্চ (রবিবার) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাঙ্কনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা, গান, নৃত্য ও আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠিত হয়। এছাড়াও স্কুলের সভাপতি কাজী আশফাক রহমান তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন, যেখানে মুক্তিযুদ্ধে নারীদের অবদান ও আত্মত্যাগের বিষয়টি উঠে আসে। এরপর বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সামসুল আলম (বীর প্রতীক) তাঁর রণাঙ্গনের স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও ছায়ানটের জ্যেষ্ঠ শিক্ষক ড. আলী এফ এম রেজওয়ান, ড. সামসুল আলমের পরিবারবর্গ এবং থিয়েটার কর্মী আজিম সাগরসহ অন্যান্য অতিথিরা।
অধ্যক্ষ রুমানা খান মোনা ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফার তত্ত্বাবধানে এবং কার্যকরী কমিটির সদস্য ফয়সাল খালিদ শুভর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন নাজমুল আহসান খান। কারিগরি নির্দেশনায় ছিলেন রাফায়েল রোজারিও। এছাড়া হিসাব, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা হাসান জিশানসহ স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠান শেষে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category