মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত হামে আরও ৭ শিশুর মৃত্যু

সিডনিতে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৩৪ Time View

নারী এশিয়ান কাপে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও হার মানতে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। এএফসি মহিলা এশিয়ান কাপ–এর ‘বি’ গ্রুপের ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩ মার্চ) অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চীনের হয়ে দুটি গোল করেন শুয়াং ও ঝাং রুই

প্রথমার্ধে ৪৩ মিনিট পর্যন্ত দারুণ রক্ষণ সামলে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখে বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করতে হয়। শক্তিশালী চীনের বিপক্ষে এমন পরিস্থিতি অপ্রত্যাশিত ছিল না।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পিটার বাটলারের শিষ্যরা। রক্ষণে দৃঢ়তা দেখিয়ে আর কোনো গোল করতে দেয়নি তারা। ফলে প্রথমার্ধের দুই গোলেই সন্তুষ্ট থাকতে হয় শিরোপাধারী চীনকে।

একই ভেন্যুতে আগামী শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। দিনের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে উত্তর কোরিয়া।

‘বি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে গোল ব্যবধানের হিসেবে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। ১২ দলের এই আসরে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখানে জায়গা করে নিতে পারলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে। চীনের বিপক্ষে কম ব্যবধানে হারায় সেই স্বপ্নের পথেই লড়াইয়ে থাকল বাংলাদেশ নারী দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category