মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের কোহাটে পুলিশের ভ্যানে হামলা, নিহত ৭ আন্তর্জাতিক বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাম্মী পারভেজের ‘দ্য স্টাইলিস্টা’র প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭ চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৩ জনের মৃত্যু সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪ শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সিডনির ওয়ালিপার্কে বৈশাখী মেলা ১১ এপ্রিল

আন্তর্জাতিক বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাম্মী পারভেজের ‘দ্য স্টাইলিস্টা’র প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

অস্ট্রেলিয়ার লাকেম্বার হ‍্যালডন স্ট্রিটে ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল স্টোর The Stylist-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এক বছর পূর্তির এই আনন্দঘন মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠানটির কর্ণধার মাসুদ পারভেজ ও Tammi Parveze-কে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা।

প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ের মধ্যেই ‘দ্য স্টাইলিস্টা’ লাকেম্বা ও আশপাশের এলাকায় আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। আধুনিক ফ্যাশন, মানসম্মত পণ্য এবং আন্তরিক সেবার মাধ্যমে মাসুদ পারভেজ ও তাম্মী পারভেজ সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি কমিউনিটিকে নিরন্তর সহায়তা করে যাচ্ছেন—যা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্যেও বারবার উঠে আসে।

বিশেষ করে তাম্মী পারভেজের বহুমাত্রিক পরিচয় এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। তিনি একজন আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার, স্টাইলিস্ট ও শিল্পী। একই সঙ্গে তিনি Miss Universe Australia Official 2022, ASGA এবং AMFE 2022-এর সঙ্গে সম্পৃক্ত থেকে অস্ট্রেলিয়ার ফ্যাশন অঙ্গনে বাংলাদেশি পরিচয় ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি Australia Bangladesh Journalists Association-এর সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ‘দ্য স্টাইলিস্টা’ লাকেম্বার স্বত্বাধিকারী হিসেবেও তার সৃজনশীলতা ও পেশাদারিত্ব সর্বমহলে প্রশংসিত।

বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য ঘোষণা করেছে বিশেষ ঈদ অফার। আগামী ১ মার্চ ২০২৬ পর্যন্ত স্টোরের বিশেষ ঈদ কালেকশনে ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। উদ্যোক্তাদের মতে, নিজের জন্য কিংবা প্রিয়জনের জন্য আকর্ষণীয় পোশাক ও ফ্যাশন সামগ্রী বেছে নেওয়ার এটাই সেরা সময়, কারণ জনপ্রিয় ডিজাইনগুলো বেশিদিন স্টকে নাও থাকতে পারে।

কমিউনিটির সঙ্গে ভালোবাসা আর ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যের সেতুবন্ধনে ‘দ্য স্টাইলিস্টা’ তার দ্বিতীয় বছরে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category