শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন অভিনেতা সোহেল খান আর নেই ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬২ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে একুশে একাডেমি অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি (শনিবার) সিডনির শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা জানানো হয়। এসময় সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদ, সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অভিজিৎ বড়ুয়া, অমিয়া মতিন, ফখরুল ইসলাম, তাসলিম আহমেদ বাপ্পি, বেঞ্জামিন গোমেজ, নুসরাত স্মৃতি, ইশাক হাফিজ, লিলি গোমেজ, আব্দুল্লাহ আল মামুন, আল নোমান শামীম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিংকন এবং সর্বজনাব গামা আব্দুল কাদির শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কাজী সুলতানা সিমি, আমাদের কথা নিউজপোর্টালের সম্পাদক পূরবী পারমিতা বোস ও মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category