সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সিডনির ওয়ালিপার্কে বৈশাখী মেলা ১১ এপ্রিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ১১ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন হতে যাচ্ছে।  সিডনির বাঙালি অধ্যুষিত ওয়ালি পার্কে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণে এ বৈশাখী মেলা । প্রবাসের মাটিতে বাঙালির গান, নৃত্য, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার আর প্রাণের মিলনমেলায় মুখর হয়ে উঠবে পুরো এলাকা।
গানচিল মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী মেলার টাইটেল স্পন্সর নিরালা হোল্ডিংস এবং প্রধান স্পন্সর Raine & Horne Ingleburn। এছাড়াও সহযোগী হিসেবে রয়েছে Bangladesh Travels। ১১ এপ্রিল, শনিবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন।
মেলায় থাকবে শাড়ি, চুড়ি, কসমেটিকসসহ নানা ধরনের পণ্যের স্টল, শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং দিনভর গান, নৃত্য ও নানা বিনোদনমূলক পরিবেশনা। Women Council Australia Inc.-এর সহযোগিতায় আয়োজিত এই বৈশাখী মেলার সাথে যুক্ত রয়েছে Canterbury Bankstown Council।
বিগত কয়েক বছর ধরে একই স্থানে সুনামের সাথে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে।
আয়োজক প্রতিষ্ঠান গানচিল মিউজিকের পক্ষ থেকে সঞ্জয় টাবু জানান, আসন্ন মেলাটিকে সর্বাধিক সফল করে তুলতে বৈশাখী মেলা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্টল ও স্পন্সরশিপের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন 0432 634 212 নম্বরে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে নাহিদা সুলতানার সাথে (0402 609 839)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category