পূরবী পারমিতা বোস: পবিত্র রমাদান ও ঈদকে উদযাপন উপলক্ষে সিডনিতে আয়োজন করা হচ্ছে বিশেষ উৎসব ‘ত্রিনদী’ ঈদ অ্যান্ড রমাদান সুক’। এই বিশেষ রকমের ঈদ বাজারের আয়োজন করছে ত্রিনদী নামের সংগঠন। মূল আয়োজকদের সাথে কথা বলে জানা গেল যে কমিউনিটিকে একত্রিত করার প্ল্যাটফর্ম এই ত্রিনদীঃ পদ্মা মেঘনা যমুনা , যা বিভিন্ন উৎসবমুখর ও অর্থবহ আয়োজনে মাধ্যমে সকল কমিউনিটি কে সংযুক্ত করার প্রয়াস রয়েছে।

প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ম্যাকুয়েরী লিংকসকমিউনিটি সেন্টারে(Macquarie Links community Centre ) এই দিন ক্রেতা ও দর্শকদের জন্য থাকবে নানা রকমের আকর্ষণীয় পোশাকের সংগ্রহ, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী এবং রমাদান স্পেশাল খাবার। পরিবার ও বন্ধুদের সঙ্গে কেনাকাটা, মিলনমেলা এবং আনন্দ ভাগাভাগি করার জন্য এটি এক অনন্য সুযোগ।
আয়োজকদের একজন জানিয়েছেন, এই আয়োজন সিডনির বাংলাদেশি এবং বহুজাতিক কমিউনিটির মধ্যে ঈদের আনন্দকে আরও সম্প্রসারিত করবে এবং ইভেন্ট থেকে আয়ের একটি অংশ বাংলাদেশি তাঁতশিল্পীদের কল্যাণে দান করা হবে, যা যা তাঁত শিল্পীদের কাজ কে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, ত্রিনদী ৮ মার্চ ডুনসাইড কমিউনিটি সেন্টারেও (Doonside Community Centre-এ) আরও একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসও উদযাপিত হবে, যা কমিউনিটিতে নারী ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেবে।
বিস্তারিত তথ্য বা যোগাযোগের জন্য ফোন করা যাবে
০৪২৪ ২৭৫ ৬০৪, ০৪০৪৭৯৬৪৪৬ অথবা ০৪২৫ ৩৩১ ৩৭৭ নম্বরে।
আয়োজকরা সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন। আপনাদের সকলের উপস্থিতি আয়োজকদের উৎসাহিত করবে।