শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

উপজেলা নির্বাচনের তফসিল ২৪ মার্চ: ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৬৯ Time View

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা আগামী ২৪ মার্চ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে চার ধাপের ভোটের সময়সূচি জানালেও এখনো তফসিল দেয়নি সাংবিধানিক সংস্থাটি।

এদিকে, উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বেশ কয়েকটি নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালাগুলো আসন্ন নির্বাচনে প্রয়োগ করা হবে জানা গেছে।

এবারের উপজেলা নির্বাচনে নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ২শ ৫০ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা জমা দেওয়ার বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বার্তা২৪.কমকে জানান, সরকারি সফর শেষে সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দেশে আসবেন। তারপর ২৪ মার্চ কমিশনের সভা হলে ওইদিনই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে।

তিনি জানান, এবারের উপজেলা নির্বাচনে অনেকগুলো নতুন বিধিমালা ও আচরণ বিধিমালা যুক্ত হবে। আমাদের সংশোধিত বিধিমালাগুলো আসন্ন নির্বাচনে প্রয়োগ করা হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিসহ মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category