রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: জমা পড়েছে ৩ মনোনয়নপত্র চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অন্য দলের গিবত গাইলে জনগণের লাভ হবে না: তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক দল আছে যারা নির্বাচনী জনসভায় অন্যদলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের ইচ্ছামতো এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গেলো ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।

তিনি বলেন, অনেক দল আছে নির্বাচনি জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির বিরুদ্ধে এ মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদেরই ভাষা ব্যবহার করছে।

এসময়, ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।

তিনি বলেন, ময়মনসিংহের কৃষিতে অনেক সমস্যা রয়েছে, ময়মনসিংহে মাছের পোনা রপ্তানি করে কর্ম সংস্থান করতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সার-বিষ কৃষি সহযোগিতা করতে চাই।

চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, আমারা এলাকার চিকিৎসা সমস্যা সমাধানে জেলা হাসপাতালকে বড় করতে চাই। হেলথকেয়ারে নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, জলাধার, খাল-বিল উদ্ধারের মাধ্যমে আমরা আবার খাল খনন করবো। মসজিদ মাদ্রাসার ঈমাম খতিব সাহেবদের সরকারের পক্ষ থেকে সম্মানী দিতে চাই, যাতে করে ভালো জীবনযাপন করতে পারে।

নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ হোক আর চব্বিশের আন্দোলন হোক, রাজপথে পাশাপাশি সবাই আন্দোলন করেছে। তাই ১২ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category