বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৯৫ Time View

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আগুন লেগেছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে নিউমার্কেটের আমতলা এলাকার রাইফেল ক্লাবের পাশে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ঢাকা পোস্টকে বলেন, আমতলা এলাকার ইউসিবিএল ব্যাংকের জুবিলি রোড শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
প্রত্যেক্ষদর্শীরা জনান, ব্যাংকের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

ব্যাংকের এক নিরাপত্তাকর্মী বলেন, ‘আমি শুধু বাইরের থেকে ধোঁয়া দেখেছি। ব্যাংক তালা মারা ছিল। ভেতরে কেউ ছিল না। এরপর আমি স্যারদের জানিয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category