মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

নাবিকদের নিরাপদে রেখে জাহাজ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪২৭ Time View

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ নাবিককে নিরাপদে রেখেই জাহাজ উদ্ধারে সার্বিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের হাতে জিম্মি ২৩ জন নাবিকের জীবন রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা আমাদের প্রথম কাজ। আমরা সেটাই করার চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণেই আছে জাহাজটি। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন অবধি আমাদের নাবিকরা নিরাপদে আছে। পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সাথে সাথেই জানাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category