সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির বটবৃক্ষ: প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অটল নেতা গামা আব্দুল কাদিরের আজ জন্মদিন ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩৩ জনসহ বহু জঙ্গি নিহত তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৬ ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

ঢাকায় ফের ভূমিকম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

আট ঘণ্টার ব্যবধানে ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৪ দশমিক ৩ মাত্রার কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায়। ভূমিকম্পের শ্রেণি হাল্কা।

তবে প্রাথমিকভাবে অধিদপ্তর এর মাত্রা ৩ দশমিক ৭ বলে জানিয়েছিল। যা পরে আপডেট করা হয়।

আট ঘণ্টার ব্যবধানে ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

এদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

অন্যদিকে, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category