শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা

প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করল বিজিপির ২৯ সদস্য

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৭৭ Time View

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সোমবার (১১ মার্চ) দুপুরে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প হতে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category