শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত বিয়ে করলেন বিজয়-রাশমিকা অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেলের আয়োজন রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম অফিস।

এই সময়ের মধ্যে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন।

গণমাধ্যম অফিসের বিবৃতিতে বলা হয়, এসব হামলা মূলত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই নতুন হত্যাযজ্ঞ আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যারই অংশ। এতে প্রমাণিত হয় যে, দখলদার বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তির আহ্বানকে সম্পূর্ণ উপেক্ষা করে সাধারণ নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যা ও গাজার জনজীবন ধ্বংস করার পথে অটল রয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম অফিস যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং কার্যকরভাবে এই হামলা থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category