বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিডনিতে ‘কালচারাল নাইট ২০২৬’: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বিশাল আয়োজন আগামী ১২ এপ্রিল ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনিদের বৈধভাবে মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে বিতর্কিত আইন পাস অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা ও সেবাপ্রাপ্তি সহজকরণে ‘সেতু-এইউ’ অ্যাপের উদ্বোধন দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিডনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে

ভোট হবে দিনের বেলায়, রাতে নয়: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫১ Time View

অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘এবারের ভোট হবে দিনের বেলা, রাতের অন্ধকারে নয়। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।‘

বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘এই মাদরাসা ২৫০ বছরের ইতিহাসে সমাজ ও রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছে।‘ তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও আরবি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতি আধুনিকতার নামে মাদরাসা শিক্ষার্থীরা যেন মৌলিক ইসলামি শিক্ষা থেকে বিচ্ছিন্ন না হয়।‘

তিনি আরও জানান, মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা মাদরাসা শিক্ষার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিকে সমর্থন করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্র রাজনীতি নেই। আমাদের দেশে রাজনীতিবিদেরা ছাত্র রাজনীতিকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে।‘

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category