শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

ভাষাসৈনিক আহমদ রফিক ফের হাসপাতালে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View
5

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভাষাসৈনিক আহমদ রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল।

আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েন। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষই তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে বলেও জানান আবুল কালাম।

আহমদ রফিকের নিয়মিত খোঁজখবর রাখা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category