রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি পার্থে এক পরিবারে চারজন নিহত, এটা কি মর্ডার না সুইসাইড ? নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

গাজীপুরের চান্দনা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

গাজীপুর মহানগরীর চান্দিনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে চান্দিনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর প্রায় পৌনে ৬টার দিকে মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকান ও স্থাপনাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। সর্বশেষ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ মামুন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category