শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View
21

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সি হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

হিমিদের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিন ভাইবোনের মধ্যে হিমি ছিল মেজো।

হিমির বাবা হৃষিকেশ রায় জানান, রোববার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। তার পেছনেই আসছিল একমাত্র কন্যা হিমি। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলে ধাক্কা লাগে হিমির শরীরে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category