শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬২ Time View

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক। এ সময় পদ্মা সেতুর টোলপ্লাজা পার হওয়ার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

পরে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category