শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের চ্যালেঞ্জ দিল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭২ Time View

অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের আজকের ম্যাচটি ছিল আফগানিস্তানের জন্য অঘোঘিত কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত এমন সমীকরণকে সামনে রেখে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানরা।

আজ চ্যাম্পিয়ন ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়েছে আফগানরা।

ব্যাটিংয়ে নেমে এ ম্যাচেও ব্যর্থ রাহমানউল্লাহ গুরবাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ব্যাট হাতে ছন্দ খুঁজে না পাওয়া আফগান ওপেনার এদিন ফিরেছেন কোনো রান না করেই। এরপর সাদিকুল্লাহ আতাল ও আগের ম্যাচে রেকর্ড করা ইব্রাহীম জাদরান গড়েন ৬৭ রানের জুটি। বিপর্যয় সামলে ওঠার আগেই ২২ রান করে সাজঘরে ফেরেন জাদরান। এরপর রহমত শাহ ১২ ও হাসনামুল্লাহ শাহিদী ফেরেন ১২ এবং ২০ রান করে। সাদিকুল্লাহ আতালের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৮৫ রান। ১৯৯ রানে সাত উইকেট হারিয়ে আফগানিস্তান যখন অল্প রানেই আটকে যাওয়ার সময় গুনছে,তখন দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন আজমাতউল্লাহ ওমরজাই। শেষের দিকে অস্ট্রেলিয়ার বোলারদের রীতিমত শাসন করেছেন আইসিসি ওয়ানডেতে বর্ষসেরা এ খেলোয়াড়। সাজঘরে ফেরার আগে খেলেছেন ৬৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস।

এ ম্যাচ জিতলেই সেমিতে উঠবে আফগানিস্তান। তবে অস্ট্রেলিয়া হারলে অবশ্য তাদের তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের সঙ্গে হারলেও অস্ট্রেলিয়ার সেমি ফাইনাল খেলা কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category