বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা শাহজালালে ৮২ ফ্লাইটের সূচিতে বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ঢাকা-রিয়াদ রুটে ১০ ফ্লাইট স্থগিত, বিপাকে ৩৪৩১ যাত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন সিডনিতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’ এত যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না : ট্রাম্প ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল মেটা

সিডনিতে ২৬তম বইমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে ২৬তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সিডনির অ্যাশফিল্ড পার্কে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার আয়োজনে এ বইমেলা অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রভাত ফেরিতে ৩০টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ সংগঠনের ব্যানার এবং পুষ্পস্তবক নিয়ে অংশ নেয় নেয়। এরপর ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে শাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় একুশে একাডেমীর কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির উপস্থিতিতে মাতৃভাষা সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে একুশে একাডেমীর নিয়মিত আয়োজন অস্ট্রেলিয়া প্রবাসী ৭জন কবি-লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

একুশে একাডেমীর সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু’র সঞ্চালনায় অফিসিয়াল প্রোগ্রামে একুশে একাডেমী থেকে প্রকাশিত “মাতৃভাষা” সাহিত্য সংকলনে সৃজনশীল চিত্রকর্ম ও ২৫ বছরের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীআশীষ ভট্টাচার্যকে ‘মাতৃভাষা দিবস আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ডঃ সুধীর লোধ এবং সমাজসেবী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আয়াজ চৌধুরীকেও প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ খলিল, ক্যাম্পবেলটাউন সিটিকাউন্সিল, কাউন্সিলর সুমন সাহা, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল, কাউন্সিলরএলিজা আজাদ রহমান টুম্পা, ক্যামডেন কাউন্সিল, কাউন্সিলর অ্যাশ রহমান, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল, কাউন্সিলর শিরিন আখতার ও ডেপুটি মেয়র কার্ল সালেহ ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন কাউন্সিল উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

মহান ভাষা আন্দোলনের স্মরণে মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, সংলাপ সহ বিভিন্ন আয়োজন। ডঃ স্বপন পাল এবং লরেন্স ব্যারেলের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় মঞ্চসজ্জা সকলেরই নজর কাড়ে।

একুশে একাডেমীর সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া’র সঞ্চালনায় একুশে একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় নেতৃত্ব দেন অমিয়া মতিন, ফুলকলি ও কিশলয়ের নেতৃত্ব দেন সুমিতা দে, এবং নৃত্যানুষ্ঠানের নেতৃত্ব দেন পিয়াসা বড়ুয়া। সাংস্কৃতিক পর্বে আরও অংশগ্রহণ করেন জুম্মা সাংস্কৃতিক সংগঠন, ঢাকা ইউনিভার্সিটি আলামনি অ্যাসোসিয়েশান, কালাংকান ডান্স গ্রুপ, এপিং ওয়েস্ট চাইনীজ স্কুল, নেপালিজ স্কুল প্রমখ।

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সুলতান মাহমুদ সকল পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়াও ইনার ওয়েস্ট সিটি কাউন্সিলএবং ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিল সার্বিকভাবে সহযোগিতার কথা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সহসভাপতি পিয়াসা বড়ুয়া ‘১৫ ফেব্রুয়ারি ২০২৬’ বইমেলার তারিখ ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category