রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি পার্থে এক পরিবারে চারজন নিহত, এটা কি মর্ডার না সুইসাইড ? নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু হয়।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে এ বিক্ষোভ করেছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার- জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক- জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘শহীদের রক্ত- বৃথা যেতে পারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ- শেষ হয়নি যুদ্ধ’ সহ নানান স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল হলপাড়া থেকে শুরু হয়ে মুহসীন হল, ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category