রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫

মিশিগান প্রাইমারিতে বাইডেন ও ট্রাম্পের জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৩ Time View

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যে নিজ নিজ দলের প্রাথমিক বাছাইয়ে জয় লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়। এতে এখন পর্যন্ত গণনাকৃত ভোটে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বাইডেন পেয়েছেন ৮০ দশমিক ৪ শতাংশ ভোট আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৬৭ দশমিক ২ শতাংশ ভোট।

এ জয়ের মধ্য দিয়ে দুই নেতা চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

তবে মিশিগান প্রাইমারিতে বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। কারণ গাজা গণহত্যায় ইসরায়েলকে সমর্থনে অসন্তুষ্ট মিশিগানের ভোটাররা।

বিশ্লেষকরা মনে করছেন, গাজা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের তার অবস্থান ধরে রাখতে বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ ইতিমধ্যেই মিশিগান প্রাইমারি নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে ‘অনিশ্চিত বা আনকমিটেড’ বলে কাস্ট করেছেন। তাদের এ প্রতিক্রিয়া প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়েও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category