শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের

গাজার ধ্বংসস্তূপ থেকে ২শ’র বেশি মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ Time View

গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত ভবনের নিচ থেকে প্রায় ২শ’ ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ৫ হাজার নারী ও শিশুসহ ১৪ হাজার ২শ’ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

গাজা সীমান্তের কাছে গত বছরের ৭ অক্টোবর স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ইসরাইলের ভিতরে অনুপ্রবেশ করে ইসরাইলের কিব্বুতজ এলাকার বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে বেশ কিছু ইসরাইলি বাসিন্দাকে হত্যা করে এবং নারী-পুরুষ ও বয়োবৃদ্ধসহ প্রায় ২শ’ ৪০ জনকে অপহরণ করার পর থেকে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরাইল গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় এবং উপত্যকায় বোমাবর্ষণ শুরু করেছে।

গত ১৫ জানুয়ারি মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিলো যে, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ বন্দি বিনিময়ও করেছে। হামাস যোদ্ধারা তিন ইসরাইলিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইলও ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

চুক্তি অনুযায়ী প্রথম দফায় ৪২ দিনে হামাস ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার বিনিময়ে ইসরাইল কয়েকশ’ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিবে। গত ১৯ জানুয়ারি রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

দুবাই থেকে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই খবর জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category