বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩,৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী সিডনিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি ‘জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিডনিতে ‘কালচারাল নাইট ২০২৬’: বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বিশাল আয়োজন আগামী ১২ এপ্রিল ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনিদের বৈধভাবে মৃত্যুদণ্ড দিতে ইসরায়েলে বিতর্কিত আইন পাস অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা ও সেবাপ্রাপ্তি সহজকরণে ‘সেতু-এইউ’ অ্যাপের উদ্বোধন

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ Time View

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি।

এদিকে টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে লিখেছেন, একটি নিরপক্ষ তদন্ত নিশ্চিত করেছে আমি মন্ত্রীর হিসেবে কোনো অনিয়ম করিনি। আমি নৈতিকতা বর্হিভূত কাজ করেছি তার কোনও প্রমাণ নেই। তবুও, সরকারকে বিব্রত না করতে, আমি নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমার পূর্ণাঙ্গ চিঠি এখানে দেওয়া হলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category