মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে খনি শ্রমিকদের বহনকারী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২ জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি আগামীকাল পবিত্র শবে বরাত কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সিডনির বটবৃক্ষ: প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অটল নেতা গামা আব্দুল কাদিরের আজ জন্মদিন ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩৩ জনসহ বহু জঙ্গি নিহত তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৬ ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ Time View

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার বিমান বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে।

মঙ্গলবার বিকালে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। আর বিমানটিতে থাকা অন্য তিন পর্যটক আহত হয়েছেন।

বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।

রজার কুক বলেন, নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।

তিনি বলেন, প্রত্যেক পশ্চিম অস্ট্রেলিয়ান জানে যে, রটনেস্ট আমাদের প্রধান পর্যটন গন্তব্য। এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। যেখানে মানুষ আনন্দ করে, সেখানে বছরের এই সময়ে এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক।

প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category