শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভালোবাসার খুঁটি নাটি

রাজীব আকাশ
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৯ Time View

এ সত্য প্রমাণিত যে

রুমালি রাতের আদোরে
ভিজিয়ে আতরে
তোমাকে আর দেখা হয়না আমার ۔۔۔l
জানতামনা তো
টেরও পাইনি কখন খুলেছে দুয়ার
কখন গালের টোলে
খানিক মনের ভুলে
বটের ঝুড়ির টানে নেমে গ্যাছে কপালের চূর্ণ অলোক,
ল্যাম্পের অসুখী আলোর নিচে
ভালো করে হলোনা দেখা
স্নান ঘরে জল গড়িয়ে যায়
বাথ টাবের জমাট শীতলতায় ভাসতে থাকে
ছিন্ন গোলাপের সুগন্ধি আর্তনাদ,
মৃদু কম্পন তোলে তোলে শরীরী শিহরণ,
গোলাপের খুশবুতে পুড়তে থাকে আত্মমগ্ন মোমবাতি
আর সে আগুনে ওম নিচ্ছে নিষিদ্ধ দৈত নিঃশ্বাস
পেঁচিয়ে ধরছে ময়াল সাপের মতো তাচ্ছিল্যের পাপ l
আচমকা কি দারুন জলের বিন্দু,
একটি, দুটি, অনেক ۔۔۔۔۔l
গড়িয়ে নাম কাঁধের কাছ থেকে বুকের সীমান্তে,
তবু রাতের সমুদ্রের উহ্য থাকে মৃত্যুর ফেনিল হাহাকার,
তুমি ডাক দিয়েছো !
একেবারেই নতুন স্বর, নতুন ভাষায় l
লম্বা করিডোর ওপাশে ঠান্ডা ঘরদোর,
জামার তৃতীয় বোতাম খোলা
কে আছো কোথায় কাছে এসো দুর্বিনীতা
অপেক্ষায় থাকা রসবতি ফল,
মনে রেখো۔۔۔ আমারো স্পর্ধা আছে
দংশন করবার l

Please Share This Post in Your Social Media

More News Of This Category