শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সদ্যপ্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে সিডনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডনিতে এবিডব্লিউসিসি এর আয়োজনে এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৬০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স (এবিডব্লিউসিসি) এর আয়োজনে এলান গালা এন্ড চ্যারিটি ইভিনিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার(২৩ নভেম্বর) রিজেস হোটেল ক্যাম্পবেলটাউনে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয় । এসময় স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসময় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা ও সহায়তার সংস্থা ফুলকি’ র জন্য তহবিল সংগ্রহ করা হয়।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুর পর সংগঠনের সভাপতি নাজিয়া মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু এবং ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া অস্ট্রেলিয়ান বাংলাদেশী উইমেনস চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার পটভূমি ও এবং নারী উদ্যোক্তাদের ওপর এর ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্ক কুরি এমপি, স্যালি কুইনেল স্টেট মেম্বার ফর ক্যামডেন, কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ মোঃ জাহাঙ্গীর আলম খান রানা এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন।

অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠান আর প্রাণবন্ত সংগীতের পাশাপাশি “নিধি, মোটিফ এন্ড হেরিটেজ”, “ফ্যাশন প্রেট” এবং “পাড় আঁচল শাড়ীজ” মনোমুগ্ধকর ফ্যাশন শো’র আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category