বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুড়ছে ভয়াবহ দাবানলে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭০ Time View

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে একাধিক দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে শনিবার (১৬ নভেম্বর) ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার বিকেলে ভিক্টোরিয়ায় প্রবল বাতাস বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্ভবত বেশকিছু সময় ধরে জ্বলবে।
ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য ও কৃষির ক্ষতি হয়েছে। দমকল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category