মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

সিডনিতে বুয়েট এলামনি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা ও গালা নাইট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View

সিডনিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলামনি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা ও গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায়  সিডনির ব্যাংকসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে এ বার্ষিক সাধারন সভা ও গালা নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনিসহ অন্যান্য শহরের  বুয়েট এর প্রাক্তন প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


নতুন কমিটির সভাপতি হিসেবে ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইয়ামিন রাজীব নির্বাচিত হন। সভায় বিদায়ী কমিটির সভাপতি নিশাত সিদ্দিকী বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ।  সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল গত দুই বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন এবং কোষাধ্যক্ষ মাশফিকুর রহমান সংগঠনের আর্থিক বিবরণী প্রদান করেন।


বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি এবং স্পনসররা উপস্থিত ছিলেন।
গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল ক্রোড়পত্র প্রকাশ। এছাড়াও ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বুয়েট এর সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে বুয়েট লোগো সম্বলিত উত্তরীয় উপহার দেওয়া হয়। গালা নাইটের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটিকায় বুয়েট এর প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category