শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ইন্দোনেশিয়ার তেলেকেন্দ্রে আগুন, নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ Time View

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে একটি তেলে কেন্দ্রে আগুনে পুড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং অগ্নিদগ্ধ অবস্থায় আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, শুক্রবার দিনগত রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাজধানীর কাছে বেকাশি শহরের শিল্প এলাকায় একটি তেলকেন্দ্রে আগুন ধরে যায়। এতে ৭ জন আগুনে পুড়ে মারা যান এবং এ ঘটনায় আরো ৯ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি আগুন নেভাতে কাজ করেছে।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার উদ্ধার দলের কর্মকর্তা অগুঙ্গ প্রিয়ামবোডো বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ১২টি ব্যাগে করে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে আমরা খবর পাই যে, তেলকেন্দ্রে আগুন লাগার পর ৯ জন নিখোঁজ রয়েছেন। এরপর ৩০ জনের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category