শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

দীপিকার চেয়ে পারিশ্রমিকে এগিয়ে কারিনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৯১ Time View

দীপিকা পাড়ুকোন বেশ লম্বা সময় ধরে বলিউডের শীর্ষ অভিনেত্রী। এরপর আলিয়া ভাট এসে তার তার জায়গা দখল করেন খানিকটা। তবে দীপিকা যার কাছ থেকে এক নম্বর আসনটি ছিনিয়ে নিয়েছিলেন তিনি কারিনা কাপুর খান।
এবার কারিনা আর দীপিকা একসঙ্গে আসছেন একই ছবিতে। রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে তাদের। ‘সিংহাম’ সিরিজটি সবসময় দর্শকদের বিনোদন দিয়ে আসছে। তবে এবার বিনোদনের জন্য আরও নানান আয়োজন রেখেছেন রোহিত। ‘সিংহাম এগেইন’ ছবিটি দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পাবে। ‘সিংহাম এগেইন’-এর অভিনয়শিল্পীদের লম্বা তালিকা দেখে বোঝা যাচ্ছে যে এবারের পর্ব আরও বিনোদনে ভরপুর হতে চলেছে। রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবিতে অজয় দেবগন ‘বাজিরাও সিংহাম’ রূপে আসবেন, তা সবারই জানা। তবে এই ছবিতে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ এসব হেভিওয়েট তারকাকে একসঙ্গে এনে রোহিত অনেক বড় চমক দিতে চলেছেন। এখন দেখা যাক ‘সিংহাম এগেইন’-এর এই তারকাদের মধ্যে পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে আছেন, আবার কে পিছিয়ে আছেন।

পৌরাণিক মহাকাব্য রামায়ণের আধারে নির্মাণ করা হয়েছে ‘সিংহাম এগেইন’ ছবিটিকে। এই সিকুয়েলে অজয় দেবগন আবার ‘বাজিরাও সিংহাম’রূপে দাপট দেখাতে আসছেন। ‘সিংহাম এগেইন’-এ তার অভিনীত চরিত্রটি রাম দ্বারা অনুপ্রাণিত। ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজিকে অজয় তার নিজের কাধে সব সময় এগিয়ে নিয়ে গেছেন। ‘সিংহাম এগেইন’-এর মূল নায়ক তিনি-ই। তাই অজয়ের পারিশ্রমিক বাকি সব তারকার থেকে যে বেশি হবে, তা বলা নিষ্প্রয়োজন। এই ছবির জন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘বীর সূর্যবংশী’রূপে আসতে চলেছেন। তিনি এই ছবির জন্য ২০ কোটি নিয়েছেন।

‘সিংহাম এগেইন’ ছবিতে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর খানকে। ছবিতে তার অভিনীত চরিত্রটি দেবী সীতা দ্বারা অনুপ্রাণিত। কারিনা এই ছবির জন্য দর হেঁকেছেন ১০ কোটি রুপি। ‘সিংহাম এগেইন’-এর পারিশ্রমিকের দৌড়ে কারিনার থেকে পিছিয়ে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবিতে তিনি ‘লেডি সিংহাম’রূপে আসতে চলেছেন। রোহিতের পুলিশ ইউনিভার্সে প্রথম মহিলা পুলিশ হলেন দীপিকা। তার অভিনীত চরিত্রের নাম ‘শক্তি শেঠি’। এই ছবিতে উপস্থিতির জন্য দীপিকা ৬ কোটি রুপি নিয়েছেন।
দীপিকার স্বামী রণবীর সিংকে ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘সিম্বা ভালেরাও’রূপে হুংকার দিতে দেখা যাবে। এই বলিউড তারকার পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটি বলে জানা গেছে।
‘সিংহাম এগেইন’-এ মারদাঙ্গা ভিলেনরূপে দেখা যাবে অর্জুন কাপুরকে। তার অভিনীত চরিত্রটি লঙ্কাপতি রাবণ দ্বারা অনুপ্রাণিত। অর্জুন এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসার জন্য ৬ কোটি দাবি করেছিলেন।

‘সিংহাম এগেইন’ ছবিতে টাইগার শ্রফকে ‘এসিপি সত্য’রূপে দেখা যাবে। তিনি তাঁর চরিত্রের জন্য ৩ কোটি নিয়েছেন।
টাইগার শ্রফের বাবা তথা বলিউডের অভিজ্ঞ অভিনেতা জ্যাকি শ্রফ ‘সিংহাম এগেইন’-এ ক্যামিও হিসেবে আসতে চলেছে। এই সিকুয়েল ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ‘ওমর হাফিজ’। জ্যাকির পারিশ্রমিকের অঙ্ক ২ কোটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category