শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শাকিব খানের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা ও শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮১ Time View

মাসখানেক আগেই সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এরপর দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।
সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এই নায়ক। এতে তার সঙ্গী হবেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা।

আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন এই ঢালিউড কিং। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
এরই মধ্যে ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোন বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দিবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা শিল্পী।
আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারণ প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি সপ্তাহ থেকেই মুম্বাইতে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’র শুটিং শুরু হবে। আগামী সপ্তাহে থেকেই বরবাদের শুটিংয়ে অংশ নেবেন নায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category