বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনিতে উদ্বোধন হলো ফ্লাস মেন্স ওয়ারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮২ Time View

অস্ট্রেলিয়ার সিডনি শহরের মিন্টু মলে শুক্রবার বিকেলে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস ফ্লাস মেন্স ওয়ারের উদ্বোধন করা হয়েছে। এসময় স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফিতা কেটে ফ্লাস মেন্স ওয়ারের সপ্তম আউট লেটের শুভ উদ্বোধনের পর অতিথিদের আপ্যায়ন করা হয়।
ফ্লাস মেন্স ওয়ারের সত্ত্বাধিকারী শাহিনুল ইসলাম প্লাবন জানান, শুধু দেশেই নয় বাংলাদেশিদের গৌরবময় অর্জন রয়েছে অস্ট্রেলিয়ার পোশাক শিল্পে। রফতানি বৃদ্ধি ও বাংলাদেশী শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নতুন ধারায় তুলে ধরতে আমরা সিডনিতে ফ্লাস মেন্স ওয়ারের সপ্তম আউট লেটের উদ্বোধনের সিধান্ত নিয়েছি। পাশাপাশি প্রবাসে শুধুমাত্র বাংলাদেশি পণ্যের সম্ভাবনা ও বাজার সৃষ্টির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর ব্যবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশি গার্মেন্টস পণ্যকে অস্ট্রেলিয়ার বাজারে ছড়িয়ে দিতে ফ্লাস মেন্স ওয়ার ব্যাপক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category