রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

বন্যার ঝুঁকি : ৪৫ হাজার মানুষকে সরাচ্ছে জাপান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

প্রবল বর্ষণ ও তার জেরে নদী-নালা-জলাশয়ের পানি বেড়ে গুরুতর বন্যার ঝুঁকি দেখা দিয়েছে জাপানের চার শহরে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই শহরগুলো থেকে ৪৫ হাজার মানুষকে সরানোর কাজ শুরু করেছেন জাপানের পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সদস্যরা।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ওয়াজিমা শহর থেকে ১৮ হাজার, সুজু শহর থেকে ১২ হাজার এবং নিগাতা ও ইয়ামাগাতা শহর থেকে ১৬ হাজার— মোট ৪৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই লোকজনদের সবাই অপেক্ষাকৃত নিচু এলাকায় বসবাস করেন। বন্যা শুরু হলে সবার আগে এসব অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

গত কয়েক দিন ধরে জাপানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও ভারী বর্ষষণ হচ্ছে। জাপানের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) ইতোমধ্যে কয়েকটি এলাকায় প্রবল বর্ষণ জনিত সতর্কবার্তা জারি করা হয়েছে।
এক প্রতিবেদনে জাপানের রাষ্টায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, গত কয়েক দিনের বর্ষণে দেশটির ১২টি নদীর পানি বিপজ্জনক মাত্রায় বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নদীর তীরবর্তী এলাকাগুলোতে বন্যা শুরু হয়ে গেছে ইতোমধ্যে।

ওয়াজিমা শহরেও ঢোকা শুরু হয়েছে বন্যার পানি। এনএইচকেতে তার ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে।
ইশিকাওয়া জেলার তিনটি নদীর পানি উপচে নিগাতা ও ইয়ামাগাতা শহরের বেশ কিছু এলাকা ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। এছাড়া কিছু এলাকায় ভূমিধসও হয়েছে।

গত ৮ আগস্ট ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছিল জাপানে। এতে নিহত হয়েছিলেন ১৬১ জন মানুষ। সেই দুর্যোগের রেশ শেষ না হতেই বন্যা শুরু হলো দেশটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category