শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

শেষ সময়ের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

খেলার ৯০ মিনিট গোলশূন্য ড্র। মনে হচ্ছিল ড্র-ই বুঝি হতে যাচ্ছে লড়াই। কিন্তু শেষ অব্দি তেমনটা হয়নি। দুই দলই পয়েন্ট পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু পাঁচ মিনিট ইনজুরি সময়ে এতো নাটক জমা কে জানতো? শেষটাতে এসে কর্নার থেকে গোল করে বাংলাদেশকে চুপসে দিল ভারত।
শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে ০-১ গোলের হার দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শুরুটা হলো বাংলাদেশের। ভুটানে থিম্পুর চাংলিমিথাংয়েই ভারতের সঙ্গে সমান তালে খেললেও শেষ রক্ষা আর হলো না! বাংলাদেশি টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জুনিয়র দলের কোচ হয়ে হারলেন অভিষেক ম্যাচে।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভারত শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করে। কিন্তু কম যায়নি বাংলাদেশ দলও। বিশেষ করে গোলকিপার নাহিদুল ইসলাম আলাদা করেই নজর কাড়লেন। পোস্টের নিচে তিনি রীতিমতো বিশ্বস্ত দেয়াল হয়েই দাঁড়িয়ে থাকলেন।

এছাড়া ভারতের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিল বাংলাদেশ। তবে গোল পায়নি তারা। আর ইনজুরি সময়ে সুমিত শর্মা বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝে লাফিয়ে উঠে হেড করে গোল তুলে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category