বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

অস্ট্রেলিয়া থেকে সালমান শাহকে স্মরণ করলেন শাবনূর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৫ Time View

ঢালিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি হিসেবে পরিচিতি পেয়েছিল সালমান শাহ-শাবনূর জুটি। দর্শকের কাছে এই জুটির চাহিদা এতোটাই বেশি ছিলো যে তাদের নব্বইভাগ সিনেমাই সুপারহিট।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ছিল সালমান শাহর মৃত্যুদিবস। তাইতো নিজের সিনেমার প্রয়াত নায়ককে স্মরণ করতে ভোলেননি শাবনূর। অস্ট্রেলিয়া থেকে একটু নতুন ছবি তুলে নায়কের একটি পুরনো ছবির সঙ্গে কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছেন এই নন্দিত অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘আজ চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রে বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ।

ক্ষণজন্মা এ নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।’

সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক ১৪টি সিনেমার নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। এরপর চারটি সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী ও তিনটি ছবিতে শাবনাজ।

এ ছাড়া তার নায়িকা হিসেবে দেখা গেছে লিমা, শিল্পী, সোনিয়া, বৃষ্টি, কাঞ্চি, শ্যামা, সাবরিনা, শাহনাজকে। চলচ্চিত্র জীবনে ১১ জন নায়িকার নায়ক ছিলেন সালমান শাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category