শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালে বাস নদীতে পড়ে ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৯১ Time View

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৪ জন ভারতীয় নিহত এবং আরও ১৬জন আহত হয়েছেন। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন, তাদের সবাই ভারতের নাগরিক। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন।

শুক্রবার (২৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন এলাকা পোখরার রওনা হয়েছিল বাসটি, তানাহুন নামের একটি এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নদীর তীরের দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, একটি পাহাড়ি ঢালের নিচে নদীর পাশে ক্ষতিগ্রস্ত বাসটি পড়ে আছে। উদ্ধার কর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের খুঁজছেন।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের চিতওয়ান জেলার নারায়ণঘাট-মুগলিং সড়কের পাশে সিমালতাল এলাকায় নদীতে ডুবে গিয়েছিল দু’টি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৫ জনের সন্ধান পাওয়া গিয়েছিল। এখনো নিখোঁজ রয়েছে ২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category