শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৬৬ Time View

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ওই হামলায় হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করা হয়।

অন্যদিকে কিছুদিন আগে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে পরিস্থিতি খুবই ঘোলাটে।

এছাড়া ইরানের রাজধানী তেহেরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাঈল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category