সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ডেপুটি স্পিকার টুকু ও পলক নিকুঞ্জ থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩০৯ Time View

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমপির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত-কে পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে আজ বুধবার রাতে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category