শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

ঢাকা থেকে ছাড়ছে না দূর পাল্লার বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২০৯ Time View
oplus_1024

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কমপ্লিট লকডাউনে ঢাকার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ রয়েছে ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী শ্যামলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এই চিত্র দেখা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনে রাজধানী ঢাকার ভিতরে গণপরিহন ও ব্যক্তিগত যানচলাচল স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ কম। ঢাকা থেকে দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাস টার্মিনালে সকাল থেকে বসে আছে সব বাস। টার্মিনালের একাধিক বাস কাউন্টারে কথা বলে জানা যায়, সকাল থেকে কোথাও বাস ছেড়ে যাচ্ছে না।

ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় গতকাল থেকে ব্যাপক সংঘর্ষ হওয়ায় গতকাল বন্ধ রয়েছে ঢাকা- চট্টগ্রাম-কুমিল্লা সিলেট নোয়াখালী জেলার সাথে বাস চলাচল।

‘কমপ্লিট শাটডাউনে’ হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরিসেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মালিকরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের স্টাফরা।

বাস বন্ধ রাখার বিষয়ে শ্যামলী এন আর ট্রাবেলস ম্যানেজার শোভন ক্রান্তি বলেন, ঢাকা থেকে আমাদের দূরপাল্লার কোনো পরিহন থেকে ছেড়ে যাচ্ছে না। মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে গাড়ি বন্ধ রাখার। তবে রাতেও গাড়ি চলবে কিনা তা এখনো জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category