বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী

শাটডাউনে অচল ময়মনসিংহ, দূরপাল্লার যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৮২ Time View

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে ময়মনসিংহ। দূরপাল্লার সড়কে সব ধরনের যান বাহন চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা নগরীর মার্কেটগুলোতেও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।

নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশাসহ ছোট ছোট যান চলাচল করলেও শিক্ষার্থীদের অবরোধে ফাঁকা বেশির ভাগ সড়ক। এসব সড়কে হেঁটে হেঁটে পথ চলতে দেখা গেছে সাধারণ পথচারীদের।

নগরীর মাসকান্দা বাস টার্মিনালে এনা পরিবহনের কাউন্টারের সহকারী ম্যানেজার মো. খোরশেদ আলম বলেন, সকাল থেকেই দূরপাল্লার সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রী হেলপার ও চালকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কারও কোনো নির্দেশনা নেই।

বাস যাত্রী রাকিব আহমেদ বলেন, ঢাকা যাওয়া জন্য এসেছিলাম। শিক্ষার্থীদের কর্মসূচীর জন্য বাস চলাচল বন্ধ রয়েছে সেজন্য বাসায় ফিরে যাচ্ছি।সেজন্য কোন কষ্ট নেই শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাচ্ছি।

এদিকে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ছয়জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category