শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৪৭ Time View

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টা ৩৫মিনিটে দোয়েল চত্বরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বহিরাগত এনে হামলা করে আমাদের দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করেছে। সরকার ও প্রশাসন চাচ্ছে, পরিকল্পিতভাবে আন্দোলন বানচাল করতে। তারই ধারাবাহিকতায় আজকে এই ঘটনা।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম, প্রধানমন্ত্রী চীন থেকে এসে কোটা আন্দোলনের পক্ষে কথা বলবেন। কিন্তু তিনি তা না করে আমাদের কুটুক্তি করেছেন। আমরা চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে নিবে।

ঢাবি শিক্ষার্থীরা আসিফ মাহমুদ বলেন, যে ভিসি ও প্রক্টর আমাদের বোনদের নিরাপত্তা দিতে পারে নাই, আমরা তাদের পদত্যাগ চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category