শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৫ Time View

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তারা।

সোমবার (৮ জুলাই) সকালে নরসিংদীর মেসিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।

মো. শহিদুল্লা বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধার কাজও শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category