রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দাবা খেলতে খেলতেই প্রাণ হারালেন গ্র্যান্ডমাস্টার জিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৬৫ Time View

বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২ তম রাউন্ডের খেলা। এনামুল হোসেন রাজীবের বিপক্ষে তখন খেলছিলেন জিয়াউর রহমান। আজ (শুক্রবার) দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। তারপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ।

হাসপাতালে নেওয়ার পর শুরুতেই ধারণা করা হয় যে হার্ট অ্যাটাক করেছেন তিনি। খেলা চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে শাহবাগের ইব্রাহিক কার্ডিয়াকে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরই মর্মান্তিক ঘটনার জন্ম হলো বাংলাদেশ ক্রীড়াঙ্গনে। হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান এই গ্রান্ডমাস্টার দাবাড়ু, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

ফেডারেশনের একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অনাকাঙ্ক্ষিতভাবে মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যান তিনি। সবাই তাকে ধরে রাজধানীর পল্টনের ফেডারেশন ভবন থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর প্রায় ১৫ মিনিট পর্যন্তও ডাক্তাররা তার পালস খুঁজে পাননি। অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানানো হয় তার পরিবার এবং আত্মীয়স্বজনদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category